ব্রেকিং নিউজঃ

করোনায় ইরানি সংসদ সদস্যের মৃত্যু

চীন থেকে ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ইরানের সংসদ সদস্য মোহাম্মদ আলি রামাজানি দস্তাক। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ওই এমপির মৃত্যুর খবর প্রকাশ করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

এর আগে বৃহস্পতিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ইরানের সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরোশাহী এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার, উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি ও সংসদ সদস্য মাহমুদ সাদেগির।

খবরে বলা হয়, একজন উপরাষ্ট্রপতি, উপস্বাস্থ্যমন্ত্রী এবং পাঁচজন এমপিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সংসদ বন্ধ এবং অভ্যন্তরীণ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে ৪৩ জনের মৃত্যু এবং ৫৯৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031