ব্রেকিং নিউজঃ

কী কারণে ধরল আর কেন ছাড়ল বুঝতে পারছি না: নুর

ধর্ষণের মামলা হওয়ার পর ভিন্ন অভিযোগে আটকের কয়েক ঘণ্টা পর পুলিশ ছেড়ে দিয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকায় এক বিক্ষোভ মিছিল থেকে নুর ও তার সাত সহযোগীকে ধরে নিয়ে যায় পুলিশ। ধর্ষণের অভিযোগে এক তরুণী মামলা করার পর তা ষড়যন্ত্রমূলক দাবি করে এই বিক্ষোভ করছিল নূরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

এদিকে, রাতে ঢাকা মেডিকেল থেকে মুক্তির পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন ভিপি নুর। এসময় তাকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন ছেড়ে দেয়া হয়েছে তা বুঝতে পারেননি বলে মন্তব্য করেন তিনি। নুর বলেন, ‘আমাকে মুচলেকা নিয়ে তারা (ডিবি) ছেড়ে দিয়েছে। সেখানে (ডিবি কার্যালয়ে) আমাদের সাথে ভাল ব্যবহার করা হয়েছে।’ নুরুল হক নুর বলেন, ‘আমাকে কেন গ্রেফতার করা হলো? কেন ছাড়া হলো? আর কেনই বা আক্রমণ করা হলো? কিছুই বুঝলাম না। আমরা এরকম বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হই। একজনে মারে, আরেক জনে গ্রেফতার করে, আরেক জনে ছাড়ে। এভাবেই চলতেছে। এদেশে বিচার নাই। এই দেশে শাসন নাই। আমার বিচার হচ্ছে জনগণের কাছে।’ নুর আরও বলেন, ‘আমরা ছাত্র নেতা, আমরা তো অপরাধী না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শেষ করে আসছিলাম। কোন রকম উস্কানি ছাড়া পুলিশ আমাদের ওপর এভাবে আক্রমণ করল। কয়েকজনের অবস্থা খুবই খারাপ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বেশ কয়েকজনকে চিকিৎসা নেয়া লাগবে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031