ব্রেকিং নিউজঃ

দেশকে পরাধীন করতে কিছু লোক পাঁয়তারা করছে: পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশকে পরাধীন করতে আবারো দেশের ভেতরের কিছু লোক পাঁয়তারা করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে তারা নানা ষড়যন্ত্র করে চলেছে। অতীতে অনেক বার তাকে হত্যা করতে গ্রেনেড হামলাসহ নানা ভাবে হত্যা চেষ্টা করেছে।

ভারত পাকিস্তান যে সকল উন্নয়নমূল প্রকল্প করতে পারছে না আজ শেখ হাসিনার নেতৃত্বে আমরা নদীর তলদেশে ট্যানেল নির্মাণ করা হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ, পদ্মাসেতুসহ বৃহতাকারার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এ জন্য হাওর-বাওর প্রত্যন্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা হচ্ছে। শিক্ষার্থীদেরও নানা সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।

এনআরবি ব্যাংকের পরিচালক রবিন পালের সভাপতিত্বে ও রণধীর পাল ট্রাস্টের সাধারণ সম্পাদক চয়ন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, এনআরবি ব্যাংকের ফাউন্ডার চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক শামিম আহমদ, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, সাবেক প্রধান শিক্ষক বিন্দু মাধব ভট্টাচার্য্য, বর্তমান প্রধান শিক্ষক শহীদ হাসান প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ পরে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান রণধীর পাল উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930