ব্রেকিং নিউজঃ

ভিপি নূরের বিরুদ্ধে আবারো ধর্ষণ-অপহরণের মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার এক তরুণীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কোতওয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় নুরুসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

কোতওয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়।কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে মামলা হয়েছে।

আমরা বিষয়টি তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।তবে ভিকটিম ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি।

এর আগে গত রোববার রাতে রাজধানীর লালবাগ থানায় ভিপি নুর সহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

ওই মামলায় নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়। এরপর ধর্ষণ মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগে সোমবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নুরকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা শেষে রাত ১২টা ৩৫ মিনিটে তাকে ছেড়ে দেয়া হয়।ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে।

মামলার অন্য আসামিরা হলেন- ডাকসু ভিপি নুর, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র নুর আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে।

এই আন্দোলন তাকে দেশব্যাপী ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে ডাকসু নির্বাচন করে ভিপি নির্বাচিত হন। সম্প্রতি তিনি একটি নতুন রাজনৈতিক দলও গঠন করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930