ব্রেকিং নিউজঃ

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মায়ের মৃত্যুতে ড. মোমেনের শোক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মা শুলোচনা সুব্রামানিয়ামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সৃষ্টিকর্তা যেন ড. এস জয়শঙ্কর ও তার পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার ক্ষমতা প্রদান করেন।

ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31