আমি নিজেই জানি আমার থেকে বড় মাস্তান আর কেউ নাই: শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে কিছু সংখ্যক প্রশাসনের কারণে আমাদের অনেক লস হয়েছে। আমাদের অন্য কোন দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। আমরাই যথেষ্ট।
রোববার (১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাঠে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আলোচনায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলে। তিনি বলেন, রাতের বেলা ডাকলে এখনো ২ লাখ লোক বের করার ক্যাপাসিটি আমার আছে। উনাশি সনে জিয়াউর রহমানকে আটকে দিয়েছিলাম আমি।
তিনি আরো বলেন, আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আন্দোলন ঠেকাতে হয় আমার জানা।
এ সময় শামীম ওসমান পুলিশের উদ্দেশ্যে বলেন, আমার লোক হলেও অপরাধীদের ছাড় দিবেন না। আমার সামনে এসে সবাই ভালো সাজে। আমার কোনো মাস্তানের দরকার নেই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নেই, কারণ আমি নিজেই জানি আমার থেকে বড় মাস্তান আর কেউ নাই।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. জাহিদুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সোনারগাঁয়ে-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
