মোদির জন্য মরার উপর খাড়ার ঘা: পৃথক পতাকা ও সংবিধানের দাবি এনএসসিএনের
ভারতে বিচ্ছিন্নতাবাদী নাগা সংগঠন এনএসসিএন-আইএম পৃথক পতাকা ও সংবিধানের দাবি জানিয়েছে।
পতাকা ও সংবিধানের দাবি পূরণ না হলে তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আর আলোচনায় রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে।কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি কার্যত কড়া বার্তা দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।
খবর পার্সটুডে’র। গণমাধ্যমে প্রকাশ,গতকাল (শুক্রবার) এনএসসিএন-আইএমগোষ্ঠীর জয়েন্ট কাউন্সিলের বৈঠকে ‘নাগা সম্প্রদায়ের ঐতিহাসিক ও রাজনৈতিক অধিকার’ এবং ‘ইন্দো-নাগা রাজনৈতিক আলোচনা’ কত দূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়।
নাগাল্যান্ডের ডিমাপুরের কাছে হেব্রনে কেন্দ্রীয় সদর দফতরে ওই বৈঠক হয়।
পরে এনএসসিএন-আইএম এক বিবৃতিতে বলেছে,‘বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এনএসসিএন-আইএম পৃথক নাগা জাতীয় পতাকা এবং ইয়েঝাবু অর্থাৎ সংবিধান দাবি করছে।
ইন্দো-নাগা রাজনৈতিক সমাধানের জন্য ও নাগা চুক্তির জন্য ওই দাবি মেনে নিতেই হবে।
