ব্রেকিং নিউজঃ

যে কারণে ইউএনও ওয়াহিদাকে ওএসডি করা হয়েছে

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

অন্যদিকে তার স্বামী, রংপুরের পীরগঞ্জের ইউএনও মেজবাউল হোসেনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে।

গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ দুজনের বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওয়াহিদা খানমের দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার।
এ কারণে তাকে আপাতত পদায়ন না করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
তার দেখাশোনার জন্য পারিবারিক সমর্থন বিশেষভাবে প্রয়োজন। এসব বিষয় বিবেচনা করে তাদের দুজনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী।
স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর ৩ সেপ্টেম্বর হেলিকপ্টারে ওয়াহিদাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।
তার বাবাকেও একই হাসপাতালে আনা হয়। বর্তমানে এ দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930