ব্রেকিং নিউজঃ

বিমান হামলায় কেঁপে উঠলো আফগানিস্তান; নিহত ৪০

আমেরিকার মদদপুষ্ট সরকারি বাহিনীর বোমা হামলায় কেঁপে উঠল আফগানিস্তান। এ ভয়াবহ হামলায় কমপক্ষে ৪০ জন মানুষ নিহত হয়েছে।

শনিবারের (১৯ সেপ্টেম্বর) এ হামলা সম্পর্ক্যে আমেরিকার মদদপুষ্ট আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে যে, বিমান হামলায় নিহতরা তালেবানের সদস্য।

এদিকে সরকারি বাহিনীর দাবিকে প্রত্যাখ্যান করেছে তালেবান। তালেবানের পক্ষ থেকে বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে যে, সরকারি বাহিনীর হামলায় নিহত ৪০জনই বেসামরিক নাগরিক ছিলেন।

তবে নিজেদের কোন সদস্য হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে উল্লেখ করেননি তালেবান কর্তৃপক্ষ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930