ব্রেকিং নিউজঃ

সাহেদের অস্ত্র মামলার রায়ের তারিখ ঘোষণা

করোনা টেস্টসহ বিভিন্ন জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার রায় আগামী ২৮ সেপ্টেম্বর ঘোষণার জন্য দিন ধার্য করেছে আদালত। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এই তারিখ ঠিক করেন।

সাহেদের পক্ষে আইনজীবী নাজমুল হোসেন, মনিরুজ্জামানসহ কয়েকজন যুক্তিতর্ক উপস্থাপন করেন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর মামলাটিতে সাহেদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930