ব্রেকিং নিউজঃ

করোনাভাইরাসে দেশে আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১,৫৬৭

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪, ৯১৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ১,৫৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩, ৪৭,৩৭২ জনে।

শনিবার (১৯ সেপ্টেম্বর)  স্বাস্থ্য অধিদপ্তর থেকে  পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২,৫৮৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩,১৭০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৮,৯,৬৭৯টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৯০%। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯.২০%।

নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ৭ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩,৮২৯ জন বা ৭৭.৯৪% এবং নারী ১,০৮৪ জন বা ২২.০৬%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪১ %।

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২,০৫১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২,৫৪,৩৮৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৩.২৩%।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930