ব্রেকিং নিউজঃ

খালেদা জিয়ার ৪ মামলার স্থগিতাদেশ আপিলেও বহাল

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে তিনটি ও মানহানির অভিযোগে করা একটি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রবিবার (২০ সেপ্টেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির। খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

পরে মাহবুব উদ্দিন খোকন বলেন, আজ আপিল বিভাগ বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করা চার মামলা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তা বহাল রেখেছে।

চারটি মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া তিনটি এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে পৃথক আরেকটি মামলা রয়েছে। ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো দায়ের করা হয়।

এসব মামলা স্থগিত চেয়ে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে আবেদন জানানো হয়। পরে হাইকোর্ট মামলাগুলোর কার্যক্রম স্থগিত করে মামলাগুলো কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ উপরোক্ত আদেশ দেয়।

এর আগে গত ২৩ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা পৃথক আরও চার মামলার বিচারিক কার্যক্রমে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রাখে আপিল বিভাগ। এছাড়া ১৭ আগস্ট আপিল বিভাগ নাশকতার অভিযোগে যাত্রাবাড়ী ও দারুস সালাম থানার আরও চারটি মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রাখে। খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ৩৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930