ব্রেকিং নিউজঃ

বনানীর ‘আহমেদ টাওয়ারে’ আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানী এলাকার আহমেদ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

রবিবার (২০ সেপ্টেম্বর)  দুপুর ১২টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা ১১টা ৩৪ মিনিটে এফআর টাওয়ারের পাশে অবস্থিত ২২ তলা ভবনের ১৫ তলায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। গত বছরের ২৭ মার্চ এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন মারা যায় এবং ৭০ জন আহত হয়েছিল

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930