ব্রেকিং নিউজঃ

বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালু হচ্ছে আজ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের কারণে সারাদেশে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। তবে বাস্তবতার নিরীখে দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আজ রবিবার (২০সেপ্টেম্বর) হতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম,সাংগঠনিক গঠন ও পুনর্গঠন পুনরায় চালু হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দলের উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারী এখনো বিরাজমান। বাস্তবতার নিরিখে দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী দলের নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানানো হয় বিবৃতিতে। এর আগে করোনার জন্য সারাদেশে সকল পর্যায়ের কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম গত ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বিএনপি। ওই বিবৃতিতে বলা হয়েছিল, বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রেক্ষিতে বাংলাদেশ বিএনপির সাংগঠনিক কার্যক্রম/ সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ ১৫ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে ১৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী সকল স্তরের ইউনিটসমূহের নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট কমিটির সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মোবাইলে যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যহত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31