ব্রেকিং নিউজঃ

ঢাকায় আসছেন ১৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ (মঙ্গলবার) সকালে ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (০১ মার্চ) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসবেন ১৭ মার্চ সকালে। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। কারণ ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় থাকবেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষীক বৈঠকের আয়োজন করা হবে।

মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসবেন রোববার (০১ মার্চ)। সচিবের সঙ্গেই এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031