ব্রেকিং নিউজঃ

করোনা ভাইরাস থেকে বাংলাদেশ আশঙ্কামুক্ত নয়

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশও আশঙ্কামুক্ত নয়। আক্রান্ত দেশ থেকে কেউ ফিরলে, তাদেরকে বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকারও পরামর্শ দেয়া হয়।

রোববার (১ মার্চ) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশ ফেরতদের উচিত সামাজিক অনুষ্ঠান ও গণপরিবহন এড়িয়ে চলা। তবে সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতি আরো জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের। ক্রমাগতভাবে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা। অন্তত ৬০ দেশ আক্রান্ত হওয়ায় বাংলাদেশের প্রস্তুতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা।

নিয়মিত ব্রিফিং এ আইইডিসিআর জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ৩ স্তরের পরিকল্পনা চুড়ান্ত করেছে সরকার। আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সরকার পরিকল্পনা চূড়ান্ত করেছে। অনুমোদন পাওয়ার পর সেটি সকলের সামনে প্রকাশ করা হবে।

ইতিমধ্যেই করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সেক্ষেত্রে আক্রান্ত দেশ থেকে ফেরা প্রতিটি যাত্রীকে সতর্কতার সাথে বাড়িতে ফেরার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে এখনই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার জোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের একজন বলেন, এটি যে আকারে বিভিন্ন দেশে ছড়িয়েছে, মৃতের সংখ্যা বেড়েছে সে অনুযায়ী এটা মহামারি হিসেবে উল্লেখ করা যেতে পারতো কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সংঙ্গা অনুযায়ী তা না বলে বরং করোনা পরিস্থিতেকে খুব উচ্চ স্তরের ঝুঁকি বলে সংগায়িত করছে।

নমুনা পরীক্ষা করা ৮৮ জনের মধ্যে করোনার উপস্থিতি না থাকলেও অতিরিক্ত সতর্কতা হিসেবে তাদের কয়েক দফা পরীক্ষা নীরিক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031