ব্রেকিং নিউজঃ

আল্লামা শফীকে শেষ দেখা দেখতে লাখো মানুষের আগমন

হেফাজতে ইসলামের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে চির বিদায় জানাতে এবং এক নজর দেখতে চট্টগ্রামের হাটহাজারীতে তৌহিদি জনতার ঢল নেমেছে। শোর্কাত লাখো মানুষের ভিড় সেখানে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে শত শত মানুষ ছুটে আসে হাটহাজারীতে। হাটহাজারী মুখি সব সড়কে শোকার্ত মানুষের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের স্রোত।

জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। তাই জানাজায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী বাস স্টেশন থেকে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো এলাকাজুড়ে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য আছেন হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে। এছাড়াও ৪ উপজেলায় দায়িত্ব পালন করছেন ৭ জন ম্যাজিস্ট্রেট। শনিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে আল্লামা শফীর মরদেহ পৌঁছায় তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায়। এরপর তার লাশ দেখার জন্য জনসাধারনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। জোহরের নামাজের পর হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে একমাত্র জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন শফীপুত্র মাওলানা মোহাম্মদ ইউসুফ। জানাজা শেষে মাদ্রাসার ভেতরে বায়তুল আতিক জামে মসজিদ কবরস্থানে দেশ বরেণ্য এ আলেমকে দাফন করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930