ব্রেকিং নিউজঃ

মহানায়ক সালমান শাহ’র জন্মদিন আজ

দেশের আপামর সিনেমাপ্রেমীদের মনে স্থায়ী আসন করে নেওয়া প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৪৯তম জন্মদিন আজ (১৯ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের আজকের এ দিনে সিলেটের দারিয়াপাড়ায় তার জন্ম। সালমান শাহ চলচ্চিত্র মিডিয়ায় পথচলা শুরু করেন মডেলিং ও নাটকে অভিনয়ের মাধ্যমে। সালমান শাহর পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়।

মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে আকাশছোঁয়া জনপ্রিয়তা লাভ করেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক সালমান শাহর। সালমান শাহ অভিনীত মোট চলচ্চিত্রের সংখ্যা ২৭টি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার রহস্যজনক মৃত্যু হয়। আজও দেশের মানুষের কাছে সমান জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের বরপুত্রখ্যাত সালমান শাহ। সালমান শুধু চলচ্চিত্র নয় টিভি নাটক, বিজ্ঞাপনেও কাজ করে সমান জনপ্রিয়তা লাভ করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930