ব্রেকিং নিউজঃ

টেকনাফে এসেছে মিয়ানমারের ২০ টন পেঁয়াজ

২০ টন পেঁয়াজ নিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ভিড়েছে মিয়ানমারের একটি ট্রলার। আজ শুক্রবার সকালে দুই হাজার বস্তা পেঁয়াজ নিয়ে ট্রলারটি টেকনাফে আসে।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় তিন মাস পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। এরই মধ্যে পেঁয়াজগুলো ট্রলার থেকে খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সেভেন স্টার এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে কানিজ এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানি করেছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উসমান গনি জানান, প্রথম ধাপে দুই হাজার বস্তা পেঁয়াজ টেকনাফ বন্দরে এসে পৌঁছেছে। আরো পেঁয়াজ আসার পথে রয়েছে। আগামী রোববারের দিকে পেঁয়াজগুলো দেশীয় বাজারে সরবরাহ করা হবে বলে জানান তিনি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930