ব্রেকিং নিউজঃ

মার্কিন নির্বাচনে আবারও হস্তক্ষেপ করতে চাইছে রাশিয়া : এফবিআই

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইর প্রধান ক্রিস্টোফার রে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে আবারও হস্তক্ষেপ করতে চাইছে রাশিয়া। ভুল তথ্য বা ভুয়া খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে নির্বাচনে প্রভাব ফেলা হতে পারে।’
মার্কিন সিনেটের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দেওয়া বক্তব্যে গতকাল বৃহস্পতিবার এমনটা জানান ক্রিস্টোফার রে। হোমল্যান্ড সিকিউরিটি কমিটির এই বৈঠকে বেশ কিছু প্রমাণও তুলে ধরেন এফবিআইয়ের এই পরিচালক। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
এফবিআই-প্রধান বলেন, ২০১৬ সালের নির্বাচন ঘিরে মস্কোর ভূমিকা আবারও সক্রিয় হয়েছে। প্রথমত, এবারও নির্বাচন কেন্দ্রিক বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে মস্কো। দ্বিতীয়ত, ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে তুচ্ছ প্রমাণ করতেও ভুল তথ্য দেওয়া হচ্ছে। এ ছাড়া মার্কিনিদের মধ্যে রুশ বিরোধী মনোভাব পাল্টানোর জন্যও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন ক্রিস্টোফার রে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের নির্বাচনে রাশিয়া ছাড়া চীন ও ইরানও হস্তক্ষেপের চেষ্টা করছে বলেও দাবি করেন ক্রিস্টোফার রে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930