ব্রেকিং নিউজঃ

কমেছে পেঁয়াজের দাম

গেল সোমবার হঠাৎ করেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর থেকেই পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। তবে রাজধানীতে পেঁয়াজের দাম কমতির দিকে। কারওয়ানবাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে এক থেকে দুই টাকা। দেশি এবং দেশি হাইব্রিড পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৮৬ এবং দেশি হাইব্রিড ৭৮ থেকে ৮০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে বাজারে ক্রেতা কম।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। খুচরা বাজার গুলোতেও দেখা গেছে একই চিত্র। বিক্রেতারা বলছেন, বাজারে ক্রেতা কিছুটা কম।

রাজবাড়ীতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। মানভেদে প্রতি মণ পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৩ হাজার ২শ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের বাজার স্থিতিশীল। হাটে পাইকারদের আনাগোনা থাকলেও তা অন্যান্য সময়ের চেয়ে কিছুটা কম।

পাবনায় পেঁয়াজের দাম প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকা দরে। পর্যাপ্ত মজুদ থাকলেও পাইকারি ও খুচরা ক্রেতার সংখ্যা কম।

এছাড়া যশোরেও পেঁয়াজের বাজার স্থিতিশীল। পাইকারিতে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৮ থেকে ৮০ টাকা দরে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930