ব্রেকিং নিউজঃ

ড. মোর্শেদকে আইন লঙ্ঘন করে অব্যাহতি দেয়া হয়েছে ঢাবিতে সাদা দলের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে অব্যাহতি দেয়া হয়েছে। এরমাধ্যমে শুধু ড. মোর্শেদ নয় এটি বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতায় কুঠারাঘাত করা হয়েছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষেকেরা এসব কথা বলেন।

ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয় চাকুরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিলের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। মানববন্ধন পরিচালনা করেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মো: হাসানুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক মো: আলামিন প্রমুখ।

এসময় অন্যানের মধ্যে অধ্যাপক ড. মুজাহিদুল ইসলাম, ড. এহসান মাহবুব যুবায়ের, আবুল কালাম সরকার, মো: শহীদুল ইসলাম, ড. গোলাম রব্বানী, এম এম কাউসার, মোঃ মিজানুর রহমান, ড. মোঃ সাইফুল্লাহ, ইসরাফিল প্রামানিক রতন, মোঃ নুরুল আমিন, মুহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930