ব্রেকিং নিউজঃ

অভিনেতা ডনের মা আর নেই

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)) ভোরে ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৭ বছরের মোয়াজ্জেমা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এ বিষয়ে গণমাধ্যমকে ডন বলেন, মা বয়সের কারণে নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। মায়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় যাচ্ছি।

ডনের গ্রামের বাড়ি বগুড়া সদরের কাটনাপাড়ায়। সেখানে তার মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। অনেক আগেই বাবাকে হারিয়েছেন ডন। তার মা বসবাস করতেন আমেরিকায়। দশ ভাই-বোনের মধ্যে সবার ছোট ডন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930