ব্রেকিং নিউজঃ

বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু আজ

স্থগিত হয়ে যাওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের নতুন সময়সূচী ঠিক হয়েছে। পূণর্নির্ধারিত সূচী মতে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে ঢাকায় ওই সম্মেলন শুরু হচ্ছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় চার দিনব্যাপী এ সম্মেলন হবে।ঢাকা ও দিল্লির দায়িত্বশীল একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আবহাওয়া ঠিক থাকলে বৈঠকে শুরুর কয়েক ঘন্টা আগেই বিএসএফ প্রতিনিধি দল ঢাকা পৌঁছাবে।

এর আগে গত রোববার থেকে ঢাকায় তিন দিনের ওই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিনই জানানো হয়, বাংলাদেশের উদ্দেশে রওনা করার আগে উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিএসএফ প্রতিনিধি দল ঢাকা পৌঁছাতে পারেনি। ফলে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমও স্থগিত করে ঢাকা। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম তাৎক্ষণিক এক বার্তায় গণমাধ্যমকে জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-নয়াদিল্লি-কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধি দল তাদের নিজস্ব উড়োজাহাজ নিয়ে ঢাকা আসার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ-এর উড়োজাহাজে কারিগরি সমস্যা দেখা দেয়। উড়োজাহাজে ত্রুটির কারণে বিএসএফ প্রতিনিধিদল ঢাকা আসতে পারেননি। পরবর্তী সময়ে সীমান্ত সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবেও ওই বার্তায় জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930