ব্রেকিং নিউজঃ

তুরস্ক, মিশর থেকে পেঁয়াজ আমদানি করছে সরকার

দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে একাধিক দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারের সিদ্ধান্তের আলোকে ইতোমধ্যে তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আমদানি করা পেঁয়াজের চালান আগামী মাসের শুরুর দিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানি নিরবচ্ছিন্ন রাখতে যত তাড়াতাড়ি সম্ভব পেঁয়াজ রপ্তানিতে ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা।

এবিষয়ে শিগগিরই বাংলাদেশ ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানিয়েছেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে জানার পরপরই নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এধরনের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত বাংলাদেশকে অবহিত করবে এমন একটি অলিখিত সমঝোতা আছে।

একই বিষয়ে ভারত আগে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে এরকমই কথা হয়েছিল বলে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার থেকে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পার্শ্ববর্তী দেশ ভারত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31