ব্রেকিং নিউজঃ

দেশের বাজারে দেশি পেঁয়াজের সেঞ্চুরি

পেঁয়াজের বাজারে নৈরাজ্যের পুনরাবৃত্তি হলো। গত বছর ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার খবরে রাতারাতি যেভাবে দাম চড়ে গিয়েছিল, এবারও তাই হলো। হঠাৎ করে ভারত রপ্তানি করে দেয়ায় একদিনেই অস্থির হয়ে উঠেছে সারা দেশে পেঁয়াজের বাজার। তবে বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে প্রশাসনও কঠোর অবস্থানে রয়েছে। গেল সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধের কথা জানায়। এরপর দফায় দফায় দাম বেড়ে গতকাল পর্যন্ত খুচরা বাজারে দেশি পেঁয়াজ ১০০ টাকা পার হয়ে গেছে।

কারওয়ান বাজারে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। অথচ গেল রোববারও বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায় আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়। খুচরা বাজারে দাম আরও বাড়তি। বিক্রেতারা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় পেঁয়াজের বাজারে দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে ক্রেতারা পড়েছেন বিপাকে। সামনে আরও দাম বাড়তে পারে সেই আশঙ্কায় অনেকেই বেশি করে পেঁয়াজ কিনছেন। তবে গেল বছরের মতো যেন পেঁয়াজের বাজার অস্থির না হয় সেজন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ক্রেতারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031