যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে জলবায়ু নিয়ে বিতর্ক উসকে দিয়েছে দাবানল
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে জলবায়ু নিয়ে বিতর্ক উসকে দিয়েছে দাবানল।
এ ইস্যুতে কথার লড়াই অব্যাহত আছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট নেতাদের।
দাবানলে জলবায়ু পরিবর্তনের ভূমিকা নেই ট্রাম্পের এ বক্তব্যকে অবৈজ্ঞানিক আখ্যা দিয়েছেন রাজ্যের গভর্নররা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ায় প্রচারণায় যান ডোনাল্ড ট্রাম্প। দার দাবি দুর্বল বন ব্যবস্থাপনার জন্যই বিভিন্ন রাজ্যে দাবানল ভয়াবহ রুপ নিয়েছে।
তবে, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট দলীয় গভর্নরের অভিযোগ, দাবানল দেখিয়ে দিয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্কের অবকাশ নেই।
দাবানল ইস্যুতে ট্রাম্পকে দায়ি করে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন, মানুষের জীবনের জন্য বড় হুমকি জলবায়ু পরিবর্তন, অথচ প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিয়ে সন্দেহ পোষন করে বাস্তবতাকেই অস্বীকার করেছেন।
