ব্রেকিং নিউজঃ

ইরানকে ভয়ংকর হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষ থেকে কোনো ধরণের হামলা চালানো হলে, তার জবাব হবে এক হাজার গুণ বেশি শক্তিশালী।

তেহরানকে এমন হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ইরান হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেন ট্রাম্প।

তবে ইরান বলছে, নির্বাচন সামনে রেখেই লোক দেখানো কর্মকাণ্ড চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সম্প্রতি কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বার্ষিক সামরিক মহড়া শেষ করে ইরান।
এতে ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ বিভিন্ন ধরণের যুদ্ধ কৌশল প্রদর্শন করে মধ্যপ্রাচ্যের এই পরাশক্তি।
যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে ইঙ্গিত করে, শত্রুকে মোকাবিলায় সব সর্বাত্মক প্রস্তুতির কথাও জানায় দেশটি।
এর কয়েকদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইরান।
সমরবিদ জেনারেল কাশেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতেই তেহরান এমনটা করছে বলে দাবি ট্রাম্পের।
একইসঙ্গে তিনি হুমকি দিয়ে বলেন, কোন মার্কিন স্থাপনা আক্রান্ত হলে ইরানকে ছেড়ে দেবে না যুক্তরাষ্ট্র।
তবে ইরান বলেছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছেন ট্রাম্প।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, কথিত শান্তি চুক্তির নামে ইসরালের সঙ্গে বিভিন্ন আরব দেশের চুক্তি করাচ্ছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
এর মাধ্যমে ফিলিস্তিনিদের অস্তিত্ব আরো হুমকির মুখে পড়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31