ব্রেকিং নিউজঃ

বিধবাদের বিয়ে করলেই দুই লাখ টাকা পাবেন

বিধবা বিয়ে করলেই সরকার দেবে ২ লাখ টাকা। মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ দফতরের ম’স্তিষ্কপ্রসূত এই নতুন উদ্যোগে ৪৫ বছরের নিচে কোনো বিধবা নারীকে বিয়ে করলেই নগদ দুই লাখ টাকা দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে।

জানা গেছে, প্রথমবারের মতো এ ধরনের কোনো উদ্যোগ নেয়া হয়েছে ভা’রতে।

মধ্যপ্রদেশ রাজ্য সরকারের প্রত্যাশা, বছরে এক হাজার বিধবা নারীর পুনরায় বিয়ে করা সম্ভব হবে।

তবে বিজ্ঞপ্তি জারি করতেই বিধবা বিবাহের এমন ধুম পড়েছে।

২০১৮ সালের জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বিধবা বিবাহে উৎসাহ দিতে নীতি নির্ধারণ করার পরামর্শ দেয়।

কিন্তু কেন্দ্রীয় সরকারের বদলে মধ্যপ্রদেশ রাজ্য সরকার আগে এই উদ্যোগ নেয় এবং সেজন্য আর্থিক প্যাকেজ দেয়ার ব্যাপারে ঘোষণা দেয়।

অবশ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ১৮৫৬ সালে আইন পাস করে বিধবা বিবাহ বৈধ হয়। তবে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930