ব্রেকিং নিউজঃ

তুরস্কে গেছেন পররাষ্ট্রমন্ত্রী; বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুরস্কের রাজধানী আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাট চাভু’র সাথে ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ড. মোমেন তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন।

তিনি জানান, এ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ১৫ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

এ বৈঠকে রোহিঙ্গা সংকট, মুসলিম বিশ্বের ৮টি দেশ নিয়ে গঠিত ডি-৮ শীর্ষ সম্মেলন, বাণিজ্য ও বিনিয়োগের নানা বিষয় আলোচনায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

বৈঠক শেষে ১৬ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

আঙ্কারায় ৪৫.৭৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়েছে গত ৩ সেপ্টেম্বর।

কমপ্লেক্সের মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- চ্যান্সেরি ভবন, দূতাবাসের আবাস, ‘বিজয় ১৯৭১’ নামে ২২৯ আসনের হাইটেক মিলনায়তন, স্বয়ংক্রিয় যান্ত্রিক ও বৈদ্যুতিক সিস্টেম, মসজিদ, জিমনেশিয়াম, বাংলাদেশি পণ্য প্রদর্শন কেন্দ্র, বঙ্গবন্ধুর রেফারেন্স সমৃদ্ধ বই, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সংক্রান্ত পাঠাগার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930