ব্রেকিং নিউজঃ

সরকারের বাঁধা উপেক্ষা করে বাহরাইন জুড়ে বিক্ষোভ; ইসরাইলি পতাকায় আগুন

ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে দেশটির জনগণ সরকারের বাঁধা উপেক্ষা করে ব্যাপক বিক্ষোভ করছেন।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তারা বাহরাইন সরকারের কঠোর নিন্দা জানিয়েছে এবং ইসরাইলের পতাকায় আগুন দিয়েছেন।

তেল আবিবের দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করার পর বাহরাইনের বিরুদ্ধে যেকোনো ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক রাজধানী মানামা এবং আরো কয়েকটি শহরে বিক্ষোভ মিছিল করেছে এবং তার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যস্থতায় ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে বাহারাইন সরকার।

এর প্রায় এক মাস আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। ওই চুক্তিতেও মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930