ব্রেকিং নিউজঃ

বিএনপির কাছে ৮২ হাজার করোনা রোগীর তালিকা চাইলেন: ওবায়দুল কাদের

করোনা রোগীর পরিসংখ্যানে সরকার ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে বলে বিএনপি যে অভিযোগ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির কাছে সেই ৮২ হাজার রোগীর তালিকা চেয়েছেন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আপনারা এই বাদ দেয়া ৮২ হাজার রোগীর তালিকা দিন। অন্ধকারে ঢিল ছুড়বেন না।

’চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সাথে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছেন আস্থার সম্পর্ক।

তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে একে অপরের সহায়ক, তারই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুভেচ্ছা জানান।

এসময় তিনি বলেন, ‘৭৫ পরবর্তী দুঃসময় ও সংকটে শেখ রেহানা পর্দার অন্তরালেথেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলেন।

তিনি বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা শেখ হাসিনার বাস্তবে সহযোদ্ধা হিসেবে পর্দার অন্তরালে কাজ করেছেন।

শেখ রেহানা কখনেও পাদপ্রদীপের আলোয় আসেননি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ রেহানার ৬৫তম জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এসময় অনলাইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31