ব্রেকিং নিউজঃ

বাংলাদেশ-ভারত পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে একে অপরের সহায়ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বৈরিতা নয়, গড়ে তুলেছে আস্থার সম্পর্ক। ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় আজ রোববার সকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে একে অপরের সহায়ক। এরই ধারাবাহিকতায় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় যৌথভাবে বাস্তবায়ন হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প।
ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। এ সময় অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিএনপি দাবি করেছে, সরকার কোভিড-১৯ রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা এই বাদ দেওয়া ৮২ হাজারের তালিকা দিন।’ এ সময় মন্ত্রী বিএনপিকে অন্ধকারে ঢিল না ছোড়ার আহ্বান জানিয়ে বলেন, চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব  রাজনৈতিক সংস্কৃতি।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁকে শুভেচ্ছা জানান।
এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘১৯৭৫-পরবর্তী দুঃসময় ও সংকটে শেখ রেহানা পর্দার অন্তরালে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে পর্দার অন্তরালে কাজ করেছেন। শেখ রেহানা কখনো পাদপ্রদীপের আলোয় আসেননি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রেহানার জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন ওবায়দুল কাদের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031