ব্রেকিং নিউজঃ

বিজিবি-বিএসএফ বৈঠক স্থগিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠক স্থগিত করা হয়েছে।

ছয় দিন ব্যাপী এ বৈঠক আজ শুরু হওয়ার কথা ছিল। নিজস্ব বিমানে ঢাকায় আসার কথা ছিল বিএসএফের প্রতিনিধি দলের।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা যায়, ‘কারিগরি ত্রুটির’ কারণে বিএসএফ’র প্রতিনিধি দলটি ঢাকায় আসতে পারছে না জানানোর পর বৈঠক স্থগিত করা হয়।

রোববার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজিবি সদর দফতর থেকে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা থেকে নয়া দিল্লি এবং কলকাতা থেকে ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।

যে কারণে বিএসএফ প্রতিনিধি দল তাদের নিজস্ব এয়ার ক্র্যাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত জানিয়েছিল। কিন্তু কারগরি ত্রুটির কারণে তারা ঢাকায় আসতে পারছেন না।

তাই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর ছয় দিনব্যাপী অনুষ্ঠেয় বৈঠক শুরু করা যাচ্ছে না।

সম্মেলনের পরিবর্তিত সময়সূচি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031