ব্রেকিং নিউজঃ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়ার প্রভাবশালী নেতা মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। মহিউদ্দিন ইয়াসিন রোববার (১ মার্চ ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

শনিবার (১ মার্চ) উভয় পক্ষের সম্মতিতে রাজা এ ঘোষণা দেন।

মহিউদ্দিন ইয়াসিন ছিলেন মাহাথিরের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা তাকে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মুহিদ্দীনের নাম এর আগেই ঘোষণা করেছিল মাহাথিরের দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বারসাতু)।

গেল ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির ২৪ বছরের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা। এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন রাজা।

দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মহিউদ্দিন ইয়াসিন।

মুলত, নিজের ক্ষমতা পাকাপোক্ত করতেই মাহাথির আচমকা পদত্যাগ করেন বলে জল্পনা-কল্পনা চলছিল দেশটির রাজনৈতিক অঙ্গনে। তার পদত্যাগের পর ৭৩ বছর বয়সী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে তার জোটটিও ভেঙে যায়।

২০১৮ সালের নির্বাচনে নাজিব রাজাককে হারিয়ে এই জোট ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে। মালয়েশিয়ার রাজনীতির মঞ্চে সপ্তাহব্যাপী নানা নাটকীয়তার পর পদত্যাগ করেন মাহাথির।

‘প্যাক্ট অব হোপ’ নামে আনোয়ার ইব্রাহীম যে জোট গঠন করে ২০১৮ সালের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছিলেন; সেই জোটের ভেতরে আনোয়ার বিরোধীরা এই নাটক মঞ্চস্থ করেছে বলে অভিযোগ ওঠে। মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে তারই হওয়ার কথা ছিল মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিমের।

তিনি হলেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী। কিছুদিন ক্ষমতায় থেকে আনোয়ার ইব্রাহীমের হাতে ক্ষমতা অর্পণ করবেন, ২০১৮ সালের নির্বাচনের পর এমন প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হন মাহাথির মোহাম্মদ। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেননি মাহাথির।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930