ব্রেকিং নিউজঃ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এম জাকির হোসেন

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এম জাকির হোসেন বলেন, স্বাধীনতার পর এদেশকে সোনার বাংলায় পরিণত করতে আপ্রাণ চেষ্টা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর জন্য তিনি সময় পেয়েছেন মাত্র সাড়ে তিন বছর। এই অল্প সময়ে তিনি উপলব্ধি করেন বাংলাদেশকে উন্নত সোনার দেশ হিসেবে গড়তে হলে মানুষকে মেধাবী করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করছেন।

শনিবার দুপুরে রংপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) আয়োজিত ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় শিফট কোর্সের উদ্বোধন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন- সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক বাড়ানোসহ নানা ধরনের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রাথমিকে ২৬ হাজার স্কুল সরকারি করা হয়েছে। আমাদের দেশের অনেকেই আছেন সুযোগ সন্ধানী। যারা এই সুযোগে রাতারাতি কিছু স্কুল গড়ে তুলে সরকারি করে নিয়েছেন। এ বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি ২৬ বছর আগে প্রতিষ্ঠিত হয়েও সরকারি তালিকাভুক্ত হতে পারেনি কেন সে বিষয়টিও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে পিটিআই রংপুর সুপারেন্ডেন্ট খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930