ব্রেকিং নিউজঃ

নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার কারাগারে

খ্যাতিমান নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা এই আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার ওমেদার মোহাম্মদ সরোয়ার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সিআইডি পুলিশ আসামি ইভান শাহরিয়ারকে কারাগারে আটক রাখার আবেদন করে।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল শুক্রবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইভান শাহরিয়ারকে গ্রেপ্তার করে।

সিআইডির দাবি, তিনি দুবাইয়ে নারী পাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত।

এ ব্যাপারে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ মো. রেজাউল হায়দার বলেন, ‘গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মানবপাচারের অভিযোগে সিআইডির ঢাকা মেট্রো উত্তর বিভাগ তাঁকে গ্রেপ্তার করে।

গত ২ জুলাই দুবাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজম খান, তাঁর দুই সহযোগী ডায়মন্ড ও আনোয়ার হোসেন ওরফে ময়নাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার হন আজমের বাংলাদেশি প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিন। এরই মধ্যে আজম খান ও তাঁর দুই সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অতিরিক্ত উপমহাপরিদর্শক আরো জানান, সেই জবানবন্দির ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় ইভান শাহরিয়ার সোহাগকে। জবানবন্দিতে আসামিরা বলেছেন, নারী পাচারের ঘটনায় মূলত কয়েকজন নৃত্যসংগঠক ও শিল্পী জড়িত। শুধু তাই নয়, এসব কাজে জড়িত ছোটখাটো ক্লাবের মালিকরাও।

যারা ক্লাবে অথবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচ করে, ক্লাব কর্তৃপক্ষ মূলত তাদের টার্গেট করে। দেশের  কয়েকটি জেলায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত বলে পুলিশ জানতে পেরেছে।

ধ্যাততেরিকি’ সিনেমায় নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ।

তিনি ড্যান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে নাচ করে তাঁর দল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930