ব্রেকিং নিউজঃ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোয় গেল ১৮০ নারী পুলিশ

বাংলাদেশ পুলিশের একমাত্র ফিমেল ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট কঙ্গো শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছে।

শুক্রবার ভোর ৫টার সময় তাঁরা বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার মেরিনা আক্তার। এ ফর্মড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক আলম, মোহাম্মদ হারুন অর রশিদ, লজিস্টিক অফিসার, অপারেশনস অফিসার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ ১৫ জন কমান্ডিং স্টাফ রয়েছেন।

ঢাকা ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আন্তরিক বিদায় জানান বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে।

সেই থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের নীল পতাকার পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে।

বিগত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। এর ফলে বিশ্ব সমাজে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের সংক্রমণ মহামারির দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও নিশঙ্কচিত্তে দৃঢ় মনোবল নিয়ে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, দারফুর, সুদান, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031