ব্রেকিং নিউজঃ

পদ্মা সেতুর মূল কাজ ৯০ ভাগ শেষ হয়েছে: ওবায়দুল কাদের

করোনার কারণে পদ্মা সেতু প্রকল্পের কাজ একদিনও থেমে থাকেনি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক কাজের অগ্রগতি ৮১ ভাগেরও বেশি।

আর সেতুর মূল কাজ ৯০ ভাগ শেষ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার পদ্মা সেতুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভায় ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদ ভবন সংলগ্ন সরকারী বাস ভবন থেকে তিনি ভিডিও কলে যুক্ত হন সেতুমন্ত্রী।

বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, এ মাইলফলক প্রজেক্টের সঙ্গে আপনারা সংযুক্ত থাকছেন বলে আপনারা গর্ববোধ করবেন। সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রকল্পের কাজ এগিয়ে নিতে আহ্বান জানাই।

প্রকল্পের ইমেজ ক্ষুণœ হয় এমন কোন কাজ কেউ করবেন না। এটি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প।

সবাইকে আশ্বস্ত করতে চাই পদ্মা সেতু প্রকল্পে কোন আর্থিক সঙ্কট নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে এ প্রকল্পে আর্থিক সঙ্কট হবে না। বাজেটে পদ্মা সেতুর জন্য আমাদের প্রয়োজনীয় বরাদ্দ রয়েছে।

নানান চড়াই-উতরাই পেরিয়ে সেতু নির্মাণের কাজ আজ এ পর্যায়ে এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সব সমালোচনা পেছনে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।

আজ এগিয়ে চলছে সেতুর কাজ। ৪১ স্প্যানের মধ্যে ৩১টি ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। দৃশ্যমান হয়েছে চার হাজার ৬৫০ মিটার।

পৃথিবীর নদীগুলোর মধ্যে ‘পদ্মা’ একটি আনপ্রেডিক্টেবল রিভার উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে সয়েল কন্ডিশনগুলোসহ অন্য বিষয়ে সময় বদলায়।

অতি সম্প্রতি কিছু স্প্যান স্থাপনের পরিকল্পনা ও তীব্র ¯্রােতের কারণে সম্ভব হয়নি।

তিনি জানান, করোনাকালে এক মুহূর্তের জন্যেও পদ্মা সেতু নির্মাণের কাজ থেমে থাকেনি।

দেশের অন্য উন্নয়ন গতিতে যখন ছন্দপতন তখনও সেতুর ওপর বসেছে একের পর এক স্প্যান।

করোনা মহামারীর শুরু থেকে প্রকল্পে কর্মরত দেশী-বিদেশী জনবল স্বাস্থ্যবিধি মেনে কাজ এগিয়ে নেয়ার যে দক্ষতা দেখিয়েছেন এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, সেতুতে একের পর এক স্প্যান বসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নির্মাণের বিষয়টি নিবিড়ভাবে তদারক করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। ইতোমধ্যে মূল সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।

ছয়টি স্পেন প্রস্তুত। পদ্মার পানি প্রবাহের গতি কমলে আমরা স্প্যানগুলো বসাতে পারব। ৪২টি পিয়ারের কাজ শেষ হয়েছে।

নদী শাসনের অবগতি শতকরা প্রায় ৭৪ ভাগ। এর আগেই মাওয়া এবং জাজিরা প্রান্তের সংযোগ সড়ক এবং টোল প্লাজার কাজ শেষ হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮১ ভাগেরও বেশি।

এখন সেতুর ওপর যানবাহন চলাচলের ডেক ও স্ল্যাব স্থাপনের কাজ চলছে।

মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও শেষ হয়েছে বলে জানান তিনি। তিনি জানান, ঢাকা থেকে মাওয়া এবং পাচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত করে দিয়েছেন যান চলাচলের জন্য।

পদ্মা সেতু চালু হলে বদলে যাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতির চালচিত্র।

বিএনপির অভিযোগ নিয়ে কাদের  এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন সেতু সচিব মোঃ বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম এবং নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

রাজনৈতিক দল নিবন্ধন আইনের সংশোধন বিষয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বিষয়ক বিষয়াদি নির্বাচন কমিশনের এখতিয়ার, এ বিষয়ে সরকারের কোন বক্তব্য নেই।

এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের কোন বক্তব্য থাকলে সরকারও নির্বাচন কমিশনকে জানাবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী সরকার সহযোগিতা করবে।

এটা সরকারের সাংগঠনিক দায়িত্ব। নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়।

কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন, যার মধ্যে বিএনপির প্রতিনিধিও ছিল।

ওবায়দুল কাদের বলেন, এখন নির্বাচন কমিশনে বিএনপি সমর্থিত প্রতিনিধি আছে।

বিএনপির আমলে কমিশন গঠনে কখনও আওয়ামী লীগের নাম নেয়া হয়নি। নির্বাচন কমিশন গঠন কিংবা বাতিলের এখতিয়ার সরকারের নয়। সময় হলেই রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন।

বিএনপি নির্বাচনে জয়ী হলে বলে বেশি ভোটে জয়ী হতো, আর পরাজিত হলে বলে কারচুপি করে হারিয়ে দিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031