ব্রেকিং নিউজঃ

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো যাবে না, হুঁশিয়ারি মান্নার

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, কোনোভাবেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। শনিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্য আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে ক্ষমতায় থাকা যাবে না উল্লেখ করে মান্না বলেন, এই সরকার এখন বন্ধুহীন। দেশের ভেতরে যাদের ওপর নির্ভর করত তারা কেউই নেই। বিদেশে যাদের ওপর নির্ভর করত তারাও কেউ নেই।

যেনতেনভাবে তাদের সমর্থন দেখানোর জন্য তারা সবরকম অপচেষ্টা চালাচ্ছে। আমরা দেখছি প্রতিবেশী দেশ অশান্ত। দিল্লির দাঙ্গার খবর আপনারা পত্রিকা দেখেছেন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা কোনো দাঙ্গাকারীর সমর্থক নই, আমরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে।

এ সময় ভারতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ভারতের মাটিতে অন্য ধর্মের মানুষদের প্রতি যদি নির্যাতন হয়, তাদের উপাসনালয় ভাঙা হয়, তবে সেটার প্রতিবাদ করার ক্ষমতা আমরা রাখি। আমাদের সরকারের মন্ত্রীরা চামচা। কিছু হলে ওরা বলতে চায়, ওটা তো ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু সবই অভ্যন্তরীণ ব্যাপার নয়। তাহলে জাতিসংঘ কেন প্রস্তাব দেয়, আপনারা দুই দেশ বসে এটা সমাধান করুন।

তিনি বলেন, গান্ধীর মতো মানুষ এখন দরকার। জাতিসংঘের মহাসচিবের কথা বলার পর ক্ষমতাসীন দলের মহাসচিব কথা বলবেন, সেটা গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এসব ঘটনায় ভারতের পুলিশের নীরব থাকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031