ব্রেকিং নিউজঃ

বিএনপির বিক্ষোভ আদালতের বিরুদ্ধে: ওবায়দুল কাদের

বিএনপি কার বিরুদ্ধে বিক্ষোভ করছে? তারা বিক্ষোভ করছে আদালতের বিরুদ্ধে। এ বিক্ষোভ কোন রাজনৈতিক নেতাদের বা দলের বিরুদ্ধে নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কার বিরুদ্ধে বিক্ষোভ করছে? তারা বিক্ষোভ করছে আদালতের বিরুদ্ধে। এ বিক্ষোভ কোন রাজনৈতিক নেতাদের বা দলের বিরুদ্ধে নয়। আদালত বেগম খালেদা জিয়াকে জামিন দেয়নি বলেই তারা এ কর্মসূচি পালন করছে। এটা আদালতের বিরুদ্ধে অঘোষিত একটা কর্মসূচি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিবিরোধী অভিযানে টার্গেট অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ইতিমধ্যে যাদের নাম এসেছে তারা নজরদারিতে রয়েছেন।

বিদ্যুতের দাম খুব বেশি বাড়েনি উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ ব্যবস্থাকে আরো টেকসই করতে এ সাময়িক দুর্ভোগ মেনে নিতে হবে জনগণকে। পানির উৎপাদন ব্যয় মেটানোর জন্যই সামান্য দাম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এ সময় এক প্রশ্নের উত্তরে দিল্লির ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031