ব্রেকিং নিউজঃ

পুলিশে বাধায় সমাবেশ বাতিল করে নতুন কর্মসূচির ঘোষণা বিএনপির

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে পূর্বঘোষিত নয়াপল্টনের বিক্ষোভ সমাবেশ বাতিল করেছে দলটি। এর পরিবর্তে রোববার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ।

রিজভী বলেন, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে আমরা যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলাম সেটা সারাদেশের জেলা শহরে পালিত হচ্ছে। ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এই কর্মসূচি হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। তারা তীব্র বাধার সৃষ্টি করছে। নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে পারছে না। এর প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা শহরে সোমবার (০২ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন রিজভী। তিনি বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার পর রিজভী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন, তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031