ব্রেকিং নিউজঃ

জরিপে এগিয়ে বাইডেন, পিছিয়ে ট্রাম্প

মার্কিন আসন্ন নির্বাচনের ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট জো বাইডেন জনপ্রিয়তার দিক দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।

চলতি মাসের ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত পরিচালিত এই জরিপে দেখা যায়- জো বাইডেন পেয়েছেন শতকরা ৫২ শতাংশ ভোটারের সমর্থন, সেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪০ ভাগ সমর্থন।

এর বাইরে শতকরা ৩ ভাগ ভোটার জানিয়েছেন, তারা অন্য কোনো প্রার্থীকে ভোট দেবেন। শতকরা ৫ ভাগ ভোটার জানিয়েছেন- তারা এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন, নির্বাচনে কাকে ভোট দেবেন তা ঠিক করেন নি। আজ বুধবার এ জরিপ ফলাফল প্রকাশ হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যখন দুই মাসেরও কম সময় হাতে রয়েছে তখন এই জরিপ ফলাফল প্রকাশিত হলো। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

জরিপ ফলাফলে যে ৫ ভাগ ভোটার ভোট দেয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেন নি বলে জানিয়েছেন তারা সবাই যদি ট্রাম্পকে সমর্থন দেন তাহলেও বাইডেনের সঙ্গে জনপ্রিয়তায় কুলিয়ে উঠতে পারবেন না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930