ব্রেকিং নিউজঃ

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বৃত্তির আবেদন আহ্বান

নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’ এর আওতায় মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনিদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ২০২০-২০২১ অর্থবছরে জন্য দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। আবেদন এ বছরের ১৫ সেপ্টেম্বর হতে ১৫ অক্টোবর পর্যন্ত নেয়া হবে।

এ স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ হাজার জন এবং স্নাতক পর্যায়ে ১ হাজার জন করে মোট ২ হাজার ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে। স্নাতক পর্যায়ে এককালীন পঞ্চাশ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন বিশ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) এ পাওয়া যাবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930