ব্রেকিং নিউজঃ

সীমান্তে রড-লাঠি নিয়ে ভারতীয় সেনাদের খুঁজছে চীনা সেনাবাহিনী

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে চীন-ভারত সীমান্ত। ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে চীনের। তাই সীমান্ত বিবাদ নিয়ে বহুবার সংঘর্ষে জড়িয়েছে এই দুই দেশ।

লাদাখের মুখপারি এলাকার রাজাংলায় সোমবার ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে হাতে রড, বর্শা ও লাঠি নিয়ে এগুনোর চেষ্টা করেছিল চীনা সেনারা।

মঙ্গলবার ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

ভারতের দাবি,সন্ধ্যায় চীনের পিপলস লিবারেশন আর্মির ৫০ থেকে ৬০ জন সদস্য লাদাখের ব্যাংহং হুনানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে।

এসময় ফাঁকা গুলি চালায় চীনের বাহিনী। এর জবাবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও।

সময়মতো দু’পক্ষেরই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চীন অবশ্য দাবি করেছে, ভারতীয় সেনারা একতরফাভাবে এলএসি অতিক্রম করে ও গুলি ছোড়ে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930