ব্রেকিং নিউজঃ

তুর্কিদের ভয়াবহ বিমান হামলায় ৩ শতাধিক সিরীয় সেনা নিহত

তুর্কি ৩৩ সেনাকে হত্যার প্রতিশোধ নিতে পাল্টা হামলায় এবার সিরিয়ার ৩ শতাধিক সেনা ‘নির্মূল’ করা হয়েছে বলে দাবি করেছে তুরস্ক। এছাড়া সিরিয়ার ২০০টি লক্ষ্যবস্তুতে স্থল ও বিমান হামলা করেছে তুর্কি বাহিনী। আঙ্কারা জানিয়েছে, আসাদ বাহিনীর ৩০৯ সেনাকে ‘নির্মূল’ করা হয়েছে। এছাড়া কয়েক ডজন সামরিক যানবাহন।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের মতে, তারা পাঁচটি সামরিক হেলিকপ্টার, দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ২৩টি ট্যাঙ্ক এবং ২৩টি হাউইটজার কামান ধ্বংস করেছেন।

তুর্কি সংবাদমাধ্যমগুলোতেও আসাদের সামরিক যানে বিস্ফোরণের ছবি দেখানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইদলিবে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী বিমান হামলা চালিয়ে ৩৩ তুর্কি সেনাকে হত্যার পর এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। এই হামলার পরই পাল্টা হামলা শুরু করে তুরস্ক। এতে অন্তত ১৬ সিরিয় সেনা নিহত হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এদিকে তুরস্কের প্রতিরক্ষা দফতরের বরাতে সরকারি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ১ হাজার ৭০৯ জন সিরিয় সেনাকে নিষ্ক্রিয় করেছে তুর্কি সেনারা। ‘নিষ্ক্রিয়’ বলতে সাধারণত নিহত অথবা বন্দিদের বুঝিয়ে থাকে তুরস্ক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031