ব্রেকিং নিউজঃ

সবাই মুজিব আদর্শে গড়ে উঠলে দেশ স্বাবলম্বী হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সকল শিক্ষার্থীকে মুজিব আদর্শে গড়ে উঠতে হবে। সবাই মুজিব আদর্শে গড়ে উঠলে দেশ স্বাবলম্বী হবে। দেশকে পরিচিত করে তুলতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতিই পারে দেশের ভাগ্য পরিবর্তন করতে।

‘মুজিব বর্ষে মুজিব হবো জ্ঞানের আলোয় ভরিয়ে দেব’ এই স্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নব-নির্মিত বঙ্গবন্ধু একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে ছিল উৎসবের আমেজ। বিদ্যালয়টিকে নানা রঙে সাজানো হয়েছে।

সকাল ১০টা ২৫ মিনিটে শিক্ষামন্ত্রী পুলিশ লাইন্সে পৌঁছালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুসহ শিক্ষকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সরাসরি শিক্ষামন্ত্রী নবনির্মিত বঙ্গবন্ধু একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

সেখানে একটি বকুল গাছের চারা রোপন করেন। পরে শিক্ষামন্ত্রী মঞ্চে উঠে শিক্ষার্থীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ছবি নিয়ে হাত উচিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব পদমর্যাদার) নজরুল ইসলাম, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031