ব্রেকিং নিউজঃ

ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবিলায় ব্যর্থ হলে কর্মকর্তাদের শাস্তি দেবেন কিম

টাইফুনের কারণে দেশের কারও মৃত্যু হলে সরকারি কর্মকর্তাদের কঠোর শাস্তি দেয়া হবে। এমন হুশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

টাইফুন ‘মেইসাক’ আঘাতহানার পর শনিবার দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাউথ হ্যামগিয়ং পরিদর্শনে যান কিম।

এ সময় দায়িত্ব অবহেলার অভিযোগে সরকারের এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন তিনি।

স্থানীয় নেতাদেরকে সতর্ক করেন কমিউনিস্ট পার্টির নেতারা।

বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানলে সবাইকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে উদ্ধার অভিযানে ঝাপিয়ে পড়তে হবে।

চলতি বর্ষা মৌসুমে রেকর্ড ভারি বৃষ্টিপাত, বন্যা ও জলোচ্ছ্বাসের কবলে পড়েছে বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন উত্তর কোরিয়া।

এর মধ্যে পূর্ব চীন সাগরের মধ্যদিয়ে গত সপ্তাহে (বৃহস্পতিবার) কোরীয় উপকূলে আঘাত হানে চলতি বছরের ৯ম টাইফুন মেইসাক।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, টাইফুন মেইসাকে দেশটির নর্থ ও সাউথ হ্যামগিয়ং প্রদেশের উপকূলীয় এলাকায় অন্তত এক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় উপকূলীয় এলাকার অবকাঠামো নানা দুর্বলতা উল্লেখ করে সেগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31