ব্রেকিং নিউজঃ

আবহাওয়া নিয়ে নতুন সুখবর

রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশে থাকলেও আকাশ মেঘলা ছিল গত কয়েকদিন। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হয়েছে। তবে এবার আবহাওয়া নিজে সুখবর পাওয়া গেলে নতুন এক বার্তায়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল থেকে রৌদ্রোজ্জ্বল সোনালী আবহাওয়া বিরাজ করছে। তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে তাপমাত্রা। আগামী ৩ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আভাস দেওয়া হয়েছে। শনিবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়- মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর আবহাওয়ার আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩০ দশমিক ৯ ডিগ্রি এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031