ব্রেকিং নিউজঃ

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগম ১৮ আগস্ট অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে ভোলার হাসপাতালে ভর্তি করা হয়।

সরকারি তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে ২০ আগস্ট তাঁকে ঢাকায় নেওয়া হয়। মালেকা বেগমের মৃত্যুতে ভোলার সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা মালেকা বেগমের দেখাশোনা করতেন। ভাতিজা মো. সেলিম আহম্মেদ লিটন এই বীরের নামে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের অধ্যক্ষ।

তিনি বলেন, ১৮ আগস্ট তাঁর দাদি মালেকা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

সেদিন তাঁর দাদির হাত-পা ফুলে যায়। ওই দিনই তাঁকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভোলার চিকিৎসকদের পরামর্শে সরকারি তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে ২০ আগস্ট তাঁকে ঢাকায় নেওয়া হয়।

সেলিম বলেন, ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মালেকা বেগমকে চিকিৎসা দেওয়া হয়।

অবস্থার কিছুটা উন্নতি হলে সিএমএইচ থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। তাঁকে ভোলায় বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু বার্ধক্যের কাছে হার মেনে মঙ্গলবার চিরদিনের মতো চলে গেলেন তিনি।

মালেকা বেগম এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31